• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

লালমোহনে মেজর (অবঃ) হাফিজের আগমন উপলক্ষে নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৯২ পঠিত
আপডেট: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

নুরুল আমিন, বিশেষ প্রতিনিধি।। 

ভোলা-৩ আসনের ছয়বারের নির্বাচিত সাবেক এমপি ও মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ৪ সেপ্টেম্বর বুধবার লঞ্চ যোগে লালমোহন এসে পৌঁছবেন। তিনি মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে রওনা দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন লালমোহন পৌর বিএনপির আহবায়ক সাদেক ঝান্টু, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক সোহেল আজীজ শাহীন, উপজেলা জাসাসের সভাপতি আজাদুর রহমান আজাদ ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শহিদ হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাংগঠনিক সফরে নিজ নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে ভোলা-৩ আসনের উন্নয়নের রূপকার সাবেক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমকে ফুলেল শুভেচছা জানান লালমোহন উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নিজ নির্বাচনী এলাকায় এসে তিনি নেতাকর্মীদের সাথে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম-এর লালমোহনে আগমনকে ঘিরে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ