• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ বিএনপির নিবন্ধিত সহযোগী সংগঠনের স্বীকৃতি দাবিতে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও সমাবেশ ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই, সরকারি মালিকানাতেই থাকবে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে ধাক্কা, পাঁচ মাসে আয় কমেছে ৮ শতাংশ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, আরও পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস কোচিংয়ে গিয়ে আর ফেরেনি মরিয়ম, ১২ দিনেও মেলেনি সন্ধান পাটাতন ধসে সড়কে নামাজ আদায়, কলাপাড়ায় মসজিদ সংস্কারে এগিয়ে এলেন যুবদল নেতা সুমন গাজী

কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন: গাজী মিজান সভাপতি, নাজমুল সম্পাদক/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৪৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

শেখ ফারুক হোসেন: 

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় রংধনু কমিউনিটি সেন্টারে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মিজানূর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও  সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ইউনুছ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমানুল্ল্যহ আমান‌।এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন  সাতক্ষীরা জেলা শিক্ষক -কর্মচারী কল্যান সমিতির সভাপতি কৃষ্ণনান্দ  মুখার্জী,আশাশুনি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: আরিফুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: মোমিনুল ইসলাম,সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মো:মিজানুর রহমান,কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  মো: বাকী বিল্লাহ ,তালা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: সজিবউদ্দৌলা প্রমুখ।

অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে  উপজেলার  ৩৭ টি মাধ্যমিক বিদ্যালয় হতে  দুই জন করে ডেলিগেট হিসেবে মোট ৭৪ ভোটারের মধ্যে ৬৫ জন ভোটারের উপস্থিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম  ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী রহমতপুর নবযুগ শিক্ষা সোপানে সহকারী শিক্ষক মো: আফজাল হোসেন পেয়েছেন ১৯ ভোট । নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি মো: আমানুল্ল্যাহ আমান এবং অপর দুই নির্বাচন কমিশনার হলেন সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সভাপতি কৃষ্ণনান্দ মুখার্জী ও সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোমিনুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ