• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

লালমোহনে অপপ্রচার ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ৪১২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

নুরুল আমিন, বিশেষ প্রতিনিধি।। 

লালমোহনে অপপ্রচার ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। উপজেলার ধলী গৌর নগর ইউনিয়নের জনতা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে মৃত মোকলেস মাঝির ছেলে হেলান মাঝি। সে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে। এলাকার কেউ তার মাদক বিক্রির প্রতিবাদ করলে সে তাকে কৌশলে তাকে ফাঁসিয়ে দেয়।
সম্প্রতি এলাকায় তার মাদক বিক্রি, সেবন ও সরবরাহের প্রতিবাদ করলে সে ধলী গৌর নগর ইউনিয়ন (দঃ) ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। ফেসবুকে নানানরকম গুজব ছড়ায়। চাঁদা দাবির মতো মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে বলে এলাকাবাসী জানান।
উল্লেখ্য ২০১৯ সালের নভেম্বরে হেলাল মাঝি ও নসু মাঝিকে ৫৫ পিচ ইয়াবাসহ আটক করে পুলিশ। ওই সময় তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল।
ধলী গৌর নগর ইউনিয়ন (দঃ) ছাত্রদল আহবায়ক মাহবুব করিম প্রান্তসহ ছাত্রদলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, হেলাল মাঝি এলাকায় মাদকের সিণ্ডিকেট গড়ে তুলছে। যুব সমাজকে নষ্ট করছে। ফেসবুকে বানোয়াট তথ্য ছড়িয়ে সম্মানহানি করছে। তারা হেলাল মাঝিসহ তার ছত্রছায়ায় মাদকের সাথে জড়িতদের শাস্তি ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ