• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

কলাপাড়া পৌর শহরে যুবদল নেতার বাড়িতে দুর্ধষ চুরি/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৫১ পঠিত
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকায় মঙ্গলবার গভীর রাতে যুবদল নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল নগদ সাড়ে তিন লক্ষ টাকা ও সাত ভরি স্বর্ণালঙ্কার, দুই টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান লিটু ও তার পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিন টার দিকে তাদের বসত ঘরের পেছনের জানালা দিয়ে কৌশলে দরজা খুলে ঘরে ঢুকে চেতনা নাশক স্প্রে করে। এরপর একটি ড্রয়ারে রাখা স্টিল আলমারির চাবি নিয়ে আলমারি খুলে নগদ সাড়ে তিন লক্ষ টাকা ও সাত ভরি স্বর্ণালঙ্কারসহ ঘরে থাকা দু’টি মোবাইল ফোন নিয়ে যাওয়ার সময় মশিউর রহমানের মা টের পেয়ে ডাক চিৎকার দিলে চোরের দল দ্রুত পালিয়ে যায়।
এব্যাপারে কলাপাড়া থানায় অভিযোগ করলে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।
কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ জানান, চুরির বিষয় অভিযোগ পেয়েছি, এঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ