• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

উয়েফা নেশন্স লিগ হ্যারি কেইনের জোড়া গোলে জয় পেলো ইংলিশরা,,,, ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২২৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

২০১৫ সালে ইংল্যান্ডের জাতীয় দলে অভিষেক হয় স্ট্রাইকার হ্যারি কেইনের। ২০২৪ সালে এসে দেশের হয়ে শততম ম্যাচ খেলতে মাঠে নামেন। গত মঙ্গলবার দিবাগত রাতে মাইলফলক ছোঁয়ার ম্যাচে জোড়া গোল করেন তিনি। আর তার জোড়া গোলে ভর করে ইংল্যান্ড উয়েফা নেশন্স লিগের ম্যাচে ফিনল্যান্ডকে হারায় ২-০ গোলে। এই জয়ে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ‘বি২’ গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। টেবিলের তলানিতে থাকা ফিনল্যান্ডের বিপক্ষে অবশ্য প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি থ্রি লায়ন্সরা। ৫৭ মিনিটে গিয়ে প্রথম গোল পায় তারা। এ সময় ডি বক্সের মধ্যে ঢুকে ডান পায়ের জোরালো শটে গোল করেন কেইন। ৭৬ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন ইংল্যান্ডের অধিনায়ক। এ সময় ডানদিক থেকে ননি মাদুয়েকে কেইনকে বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। এবারও একইভাবে ডান পায়ের শটে বল জালে পাঠান তিনি। বাকি সময়ে ইংল্যান্ড যেমন আর ব্যবধান বাড়াতে পারেনি, তেমনি ফিনল্যান্ডও পারেনি কমাতে। পরের ম্যাচে আগামী মাসে শীর্ষে থাকা গ্রিসের মুখোমুখি হবে ইংল্যান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ