• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

কেন্দ্রীয় ত্রান তহবিলে ঘোড়াঘাট উপজেলা বিএনপির দুই লক্ষ টাকা হস্তান্তর,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৭৮ পঠিত
আপডেট: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
কেন্দ্রীয় বিএনপির ত্রান তহবিলে দুই লক্ষ দশ হাজার টাকা হস্তান্তর করেছে জাতীয়তাবাদীদল (বিএনপি) উপজেলা ঘোড়াঘাট শাখা।বন্যার্তদের জন্য গঠিত ত্রান তহবিলে এ অর্থ দেয়া হয়।
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচির মাধ্যমে বন্যার্তদের জন্য গঠিত কেন্দ্রীয় বিএনপির ত্রান তহবিলের আহ্বায়ক প্রফেসার ডাঃ এ,জেড,এম জাহিদ হোসেনের কাছে ঘোড়াঘাট উপজেলা বিএনপির পক্ষ থেকে দুই লক্ষ দশ হাজার টাকা হস্তান্তর করা হয়।
হস্তান্তর করেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরী,সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবনেতা মকসেদুল ইসলাম টুটুল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ