• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৫৬ পঠিত
আপডেট: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

পাকিস্তানে চলমান চ্যাম্পিয়ন্স কাপে স্ট্যালিয়নস দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক। প্রায় ২০ বছর ধরে টি-টোয়েন্টি খেলতে থাকা অভিজ্ঞ এ ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে। অভিযোগটি তুলেছেন পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিত আলী। একই সঙ্গে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট ‘চ্যাম্পিয়ন ওয়ানডে কাপে’ মালিককে কেন স্ট্যালিয়ন্সের মেন্টর নিয়োগ দেয়া হয়েছে সেজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) সমালোচনা করেছেন দেশটির সাবেক এই ক্রিকেটার। বাসিতের কাছে মালিকের ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ আছে বলেও জানিয়েছেন। পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে সাক্ষাৎকারে ম্যাচ ছেড়ে দেয়ার কথা স্বীকার করেছিলেন মালিক, এমনটাও জানিয়েছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে এসব অভিযোগ আর সমলোচনা করেছেন বাসিত আলি। বাসিত বলেছেন, ‘যারা দেশের কথা ভাবতে পারে না, তাদের নিয়োগ দেওয়া উচিত নয়। যারা ইচ্ছাকৃতভাবে একটি ম্যাচ হারের কথা স্বীকার করেছে, তাদের মেন্টর হওয়া উচিত নয়। প্রমাণ চাইলে দেবো। শোয়েব মালিকের সাক্ষাৎকার নিয়েছেন রমিজ রাজা সাহেব। তিনি কী বলেছিলেন?’ বাসিত আরও বলেন, ‘বাবর আজমের জন্য আমার আফসোস হয়েছে। সবাই অধিনায়ক হয়ে গেছে। কিন্তু শোয়েব মালিক বাবরকে অধিনায়ক বানাননি। তার পরিবর্তে হারিসের হাতে নেতৃত্ব দিয়েছেন। বাবর আজমের পকেট থেকে আপনি ১০টা হারিস বের করতে পারবেন।’ এর আগে বাসিত আলীর বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় তার ক্যারিয়ারকে দীর্ঘ হতে দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ