• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হবে না : আসিফ নজরুল,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৫৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ( অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল কোন ধরনের ‘মব জাস্টিস’ বা বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হবে না বলে সতর্ক করে দিয়ে বলেছেন, এ ধরনের ঘটনার ক্ষেত্রে সরকার তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেবে এবং বিচার নিশ্চিত করবে।
বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারের কঠোর মনোভাবের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘স্পষ্টভাবে বলতে চাই কোন রকম মব জাস্টিস, আইন নিজের হাতে আইন তুলে নেওয়া, গণপিটুনি বা বিচার বহির্ভূত-হত্যাকাণ্ড কোনোভাবে গ্রহণ করা হবে না। এগুলো যদি ঘটে আপনাদের নিশ্চিত করতে পারি সরকার তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেবে এবং বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে।’
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংস্কারের লক্ষ্যে গঠিত ৬ সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা একথা বলেন।
ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ব্যক্তির নিহত হওয়ার ঘটনা ইঙ্গিত করে আসিফ নজরুল বলেন, যে মব জাস্টিসের ঘটনা দেখেছি, তা আমাদের সবাইকে মর্মাহত করেছে। কষ্ট দিয়েছে। আমরা তাৎক্ষণিক এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি।’
তিনি জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে।
আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এ ধরনের ঘটনা এড়ানোর জন্য যত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আমরা তা নেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ