• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ ৮ জন নিহত,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৩৯ পঠিত
আপডেট: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৪ () : লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে এক ইসরাইলি হামলায় আটজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।
লেবানেনর রাজধানী বৈরুত থেকে হিজবুল্লাহর সঙ্গে  ঘনিষ্ঠ একটি সূত্র জানাশ,তাদের একজন শীর্ষ সামরিক নেতা মারা গেছেন।
ইসরাইলি সামরিক বাহিনী বলেছে যে তারা একটি “টার্গেটকৃত হামলা” পরিচালনা করেছে। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে হামলায় আটজন নিহত এবং আরও ৫৯ জন আহত হয়েছে। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রটি বলেছে যে দক্ষিণ বৈরুতে তাদের শক্ত ঘাঁটিতে হামলায় এর অভিজাত রাদওয়ান ইউনিটের প্রধান ইব্রাহিম আকিল নিহত হয়েছেন।
৭ অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বৈরুতের দক্ষিণ শহরতলিতে এই বিমান হামলা তৃতীয়। এই সপ্তাহে সহিংসতা নাটকীয়ভাবে গাজা থেকে লেবাননে স্থানান্তরিত হয়েছে। এই বছরের শুরুর দিকে, ইসরাইলকে দায়ী করা হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকর এবং তার সহযোগী ফিলিস্তিনি গ্রুপ হামাসের নেতা সালেহ আল-আরুরি নিহত হন।
হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্র আরো জানায়, “ইসরাইলি বিমান হামলায় রাদওয়ান ফোর্সের কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। ফুয়াদ শুকরের পর তিনি ফের্সের সশস্ত্র বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড।”
হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। তবে হামলার পর তারা বলেছে, তারা একটি ইসরাইলি গোয়েন্দা ঘাঁটিতে আঘাত করেছে। হিজবুল্লাহর দাবি করে যে এটি অনির্দিষ্ট “হত্যার” জন্য দায়ী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ