• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রলীগের ইউনিয়ন প্রত্যাশী ঝালকাঠিতে।

রিপোর্টার: / ৪৬৩ পঠিত
আপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০২০

সৈয়দ রুবেল  ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাবার পথে সড়ক দুর্ঘটনায়  সুমন (২৫) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।
১৫/০৮/২০২০ইং শনিবার  সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নে নেহালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন কীর্তিপাশা ইউনিয়নের খোর্দ্দবরহার গ্রামের সুভাষ হালদার এর ছেলে ও বরিশাল বিএম কলেজের বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। সুমন দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং  ইউনিয়ন ছাত্রলীগের পদ প্রত্যাশী ছিলেন।
এ ঘটনায় মোটরসাইকেল চালক মোঃ মান্নান (৩০) গুরুতর আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি খলিলুর রহমান বলেন, জাতীয় শোক দিবসে অনুষ্ঠানে যোগ দিতে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে ঝালকাঠি যাচ্ছিল  সুমন । এ সময় নেহালপুর ব্রীজের উপরে তার মোটরসাইকেল উঠলে বিপরীত থেকে একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  ঘাড়ে আঘাত পেয়ে  ঘটনাস্থলে সুমন হাওলাদারের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক মান্না গুরুতর আহত হন । স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমন হাওলাদারের মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, জাতক ইজিবাইক জব্দ করা গেলেও এর চালক পাওয়া যায়নি। মরাদেহো ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ