• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

১০ম গ্রেড বাস্তাবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন পটুয়াখালীর কলাপাড়ায়,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৫৪ পঠিত
আপডেট: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

নাহিদুল হক ।।  ১০ম গ্রেড বাস্তাবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বৈরী আবহাওয়ায় বৃষ্টিতে ভিজে কলাপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্টিত হয়। এ সময় বক্তব্য রাখেন,মীর আলামিন, ইমাম হোসেন, আরিফুর রহমান, আক্তারুজ্জামান আলামিন, রুবাইয়াত ইসলাম বিশ্বাস, রেজাউল করিম, ইউসুফ আলী, হুমায়ুন কবির, মিজানুর রহমান, মোসা.সুমি, নাজমুন নাহার, শাহিনুর বেগম, আফজাল হোসেন, জান্নাতুল ফেরদৌসি প্রমুখ। সঞ্চালনায় ছিলেন বদরুদ্দোজা সৈকত বিশ্বাস ও গাজী জামাল। উপজেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৭১টি এতে প্রায় ৮০০শত শিক্ষক কর্মরত রয়েছেন।
এ সময় বক্তারা বলেন, প্রধান উপদেষ্টাকে আহবান জানাচ্ছি যাতে আমাদের ১০ম গ্রেড বাস্তাবায়ন চাই। ২০২১ সাল থেকে এ আন্দোলন ডাক দিয়ে ছিলাম আমরা প্রাথমিক শিক্ষকেরা। নিজের মেরুদন্ড সোজা না থাকলে জাতির মেরুদন্ড সোজা রাখব কি করে ? শিক্ষা ও শিক্ষক কখনও অবহেলিত থাকতে পারে না।
উল্লেখ্য,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক কিংবা সমমান। অথচ বেতন গ্রেড ১৩ তম। এছাড়াও সরকারি পুলিশের সাব-ইন্সপেক্টররা দশম গ্রেডে বেতন পাচ্ছেন। এইচএসসি সমমান ও ডিপ্লোমা পাসে নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতন দশম গ্রেডে। এসএসসি সমমানে কৃষি ডিপ্লোমায় নিয়োগপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার বেতন পাচ্ছেন দশম গ্রেডে। একজন ড্রাইভারের  বেতন পাচ্ছেন ১০ম গ্রেডে,যা নিতান্তই বৈষম্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ