• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

উন্নয়ন মূলক কোন কাজ বন্ধ করা হবে না: উপদেষ্টা সাখাওয়াত,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২২৪ পঠিত
আপডেট: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, উন্নয়নমূলক কোন বন্ধ করা হয়নি। কোন কারণে হয়তো অনেকে ভাবছে কাজ বন্ধ হয়েছে, কিন্তু কাজ বন্ধ হয়নি। এটি অর্থনৈতিক কার্যক্রম এটি কোন রাজনৈতিক বিষয় নয়। দেশের অর্থনৈতিক ব্যবস্থা। কোন উন্নয়ন কাজ বন্ধ বা নির্মানে ধীরগতিতে চলবে না। ধিরগতিতে কাজ চললে ব্যয় বেরে যাবে। কাজাই প্রতিটি প্রজেক্ট কাজ হবে।

আজ পায়রা বন্দর পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও বলেন, নৌ মন্ত্রণালয়ের কোন কাজ বন্ধ হয়নি। ভবিষ্যতে যাতে কোন ধরনের জাচাই বাছাই ছাড়া করা হবে না। বিআইডব্লিউটিসি অনেক জাহাজ ক্রয় করেছে। যা এখন চালাতে পারছে না। এখন চিন্তা করা হচ্ছে অপারেটরদের দেওয়ার জন্য। দেশে ফরমায়েসী কাজ বেশি হয়। এক দেশে এক নদীর উপর ৫ টি ব্রিজ। যেই নদীতে ব্রিজের প্রয়োজন সেখানে তদবির করার মতো কেউ নেই তাই ব্রিজ হচ্ছে না। এগুলো যে এক মাস, বছরে শেষ হয়ে যাবে  তা নয়।

এসময় পায়রা বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরীসহ পায়রা বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় উপদেষ্টা পায়রা বন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। বিশেষ করে, বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত প্রকল্প এবং স্কিমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ