• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের জামিন নামঞ্জুর,,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২১৬ পঠিত
আপডেট: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে দশটার দিকে মান্নানের অনুপস্থিতিতে দ্রুত বিচার আদালতে জামিন আবেদন করেন মান্নানের আইনজীবীরা। তবে জামিন নামঞ্জুর করেন বিচারক নির্জন কুমার মিত্র।

এম এ মান্নানের জামিন শুনানি নিয়ে এদিন সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল আদালত প্রাঙ্গণে। বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করে বাড়ানো হয় আদালতের নিরাপত্তা।

আদালতে জামিন শুনানি শুরু হলে উত্তপ্ত বাক্যবিনিময় হয় দু’পক্ষের আইনজীবীদের মধ্যে। আধাঘণ্টার শুনানিতে দু’পক্ষের আইনজীবীদের কথা শোনার পর জামিন নামঞ্জুর করেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র।

এদিকে শুনানি শেষে বের হয়ে পুলিশ রিমান্ড না চাওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাদিপক্ষের আইনজীবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ