• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের দুর্গম বান্দরবানে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, গর্ভবতী ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ শুরু কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ

যারা লুটপাট করেছে, তারা এখন কোথায়: তারেক মনোয়ার,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৬৩ পঠিত
আপডেট: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক খ্যাতি সর্ম্পন্ন মুফাসসিরে কোরআন কোরআন, মিডিয়া ব্যাক্তিত্ব, জনপ্রিয় ইসলামি বক্তা আল্লামা তারেক মনোয়ার বলেছেন, ১৬ বছর ধরে যারা লুটপাট করেছে, তারা এখন কোথায় ? তারা তো পালিয়ে গেছে। অনেকেই জনগন আটক করে বিচারের মুখোমুখি করেছে। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি বলেন, এখন বিএনপি ব্যাস্ত লুটপাট করতে। ১৬ বছর তো বিএনপির খবর ছিল না। এখন সুযোগ বুঝে ক্ষমতার অপব্যবহার করছে। এর থেকে বেরিয়ে আসতে না পারলে বাংলাদেশের জনগনই তাদের কে আস্তাকুড়ে নিক্ষেপ করবে। আল্লামা তারেক মনোয়ার বলেন, পবিত্র কোরআনে আল্লাহপাক বলেছেন, আমাদের সব সময় হকের পথে, নেকের পথে থাকতে হবে। পৃথিবী যে দিকে যাই যাক, আমি যেন নেককার হয়ে হকের পথে থাকতে পারি। প্রত্যেক অপরাধীর জন্যই আল্লাহপাকের পক্ষ থেকে হুশিয়ারী রয়েছে।
তিনি রোববার  রাতে ভেড়ামারার বামনপাড়া রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসার আয়োজনে সরকারী কলেজ মাঠে বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান তাফসীরকারক’র বক্তব্যে উপর্যুক্ত কথা গুলো বলেন।
কুষ্টিয়া আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও ভেড়ামারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ড. নূরুল আমীন জসিম’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর, মিরপুরপ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজলুম জননেতা আবদুল গফুর। আলোচনায় অংশ নেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন’র কেন্দ্রীয় সদস্য আবদুল কাদের জিলানী, রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা নাহিদুল ইসলাম যুক্তিবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ