• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

রাঙ্গামাটিতে সহিংস ঘটনায় জেলা বিএনপির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন,,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২০০ পঠিত
আপডেট: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সংঘটিত সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের সাথে কথা বলেছেন রাঙ্গামাটি জেলা বিএনপি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের বনরুপা হ্যাপিড় মোড় এলাকা থেকে বিএনপি নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শুরু করে বনরুপা বাজার, ক্ষতিগ্রস্ত বনরুপা মসজিদ, মৈত্রি বিহারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এ সময় রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারন সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম শাকিল, জেলা কৃষক দলের সভাপতি অলক বড়ুয়া রিন্টু, সদর থানা বিএনপির সভাপতি মো: মুজিবুল হক,  পৌর বিএনপির সাধারন সম্পাদত মাহবুবুল বাসেত অপু, জেলা জাসাসের সভাপতি মো: কামাল উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো: নাজিম উদ্দিন প্রমুখ।
এ সময় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু জানান, পরাজিত শক্তিরাই পাহাড়ে সাস্প্রদায়িক উস্কানি দিচ্ছে এবং এই ধরেনর অনাকাঙ্খিত ঘটনা ঘটাচ্ছে।
তিনি বলেন, রাঙ্গামাটিতে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যবসায়ীক প্রতিষ্ঠান, ক্ষতিগ্রস্ত সাধারন ব্যবসায়ী ও পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং তাদের পাশে থাকার জন্য বিএনপির পক্ষ থেকে  আশ্বাস প্রদান করেছি। তিনি আরো বলেন, বিএনপি সাস্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, আমরা চাইনা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হোক। জেলা বিএনপির পক্ষ থেকে জেলার ১০উপজেলায় বিএনপির পক্ষ থেকে সম্প্রীতি সমাবেশ করা হবে বলে জানান তিনি। বর্তমানে রাঙ্গামাটিতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ