• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

দেশে নৈরাজ্যের ঘটনায় যাদের দায়ী করলেন চমক,,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮২ পঠিত
আপডেট: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

নানা কারণেই বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। প্রেম থেকে বিয়ে সব বিষয়েই আলোচনায় ছিলেন তিনি। অবশ্য সবশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তার সরব উপস্থিতি প্রানিত করেছে সবাইকে। আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে কথা বলে আসছেন তিনি। এ ছাড়া দেশের বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে দেখা যায় তাকে। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় সংগঠিত নানা নৈরাজ্যের ঘটনায় আওয়ামী লীগের দায় দেখছেন বলে জানালেন এ অভিনেত্রী। বিশেষ করে গত ৫ আগস্ট সাধারণ শিক্ষার্থী ও জনগণের রোষানলে পড়ে ক্ষমতা ছেড়ে দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দলটির নেতাকর্মীদের নানা অন্যায় ও অনিয়ম নিয়ে কঠোর সমালোচনা করছেন তিনি। গত শনিবার সোশ্যাল মিডিয়া ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে অভিনেত্রী চমক লিখেছেন, ‘পাহাড়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে পাহাড়িদের উসকানিদাতা কে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা।’ তিনি লিখেছেন, ‘বায়তুল মোকাররমে খতিব নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ। ঘটনার জন্য দায়ী কে? গোপালগঞ্জের হুজুর। কয়েকটা বাস ভাড়া করে গোপালগঞ্জ থেকে লোক নিয়ে এসেছে। ঢাবিতে হলের ভেতর যুবককে পিটিয়ে হত্যা। অন্যতম হামলাকারী কে? ছাত্রলীগের সাবেক নেতা (সঙ্গে আরও কিছু শিক্ষার্থী)।’ এ অভিনেত্রীর ভাষ্যমতে, ‘এরপরও যখন কোনো ঘটনার পর কাউকে প্রমাণসহ বলা হয় যে, এই লোকতো লীগের। তখন এসে কমেন্ট করে বসে, “আগে সবাই শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করতো, এখন লীগ ট্যাগ দিয়ে করে।” কিরে ভাই, দুইটার প্রেক্ষাপট কি এক হলো? যাদের জন্মগত স্বভাব মারামারি, গেঞ্জাম লাগানো, এরা কী এত সহজেই তাদের চিরাচরিত স্বভাব পরিবর্তন করতে পারবে?’ এদিকে চমকের এই স্ট্যাটাসের সঙ্গে অনেকেই একাত্মতা পোষণ করেছেন। কেউ কেউ রাজনৈতিক দলটি নিয়ে সমালোচনাও করেছেন। আবার একাংশ অভিনেত্রীর সমালোচনাও করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ