• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বেনাপোলে ৪কোটি ৬১ লাখ টাকার স্বর্ণসহ পাঁচারকারী আটক,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৫০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

ভারতে পাঁচারের সময় বেনাপোলের আমড়াখালী চেকপোষ্ট থেকে সাড়ে ৪ কেজি ওজনের ১৯ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় মাহফুজ মোল্লা নামের এক পাঁচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টার সময় এসব স্বর্ণসহ তাকে আটক করা হয়।
আটক মাহফুজ মোল্লা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার হাসমত মোল্লার ছেলে।
বিজিবি জানায়, গোপন খবরের মাধ্যমে তারা জানতে পারেন স্বর্ণের বড় একটি চালান ভারতে পাঁচারের উদ্দেশ্যে এক পাঁচারকারী সীমান্তের দিকে আসছে। এমন খবরের যশোর ৪৯ বিজিবির অধীনে আমড়াখালী চেকপোষ্টে সর্তক অবস্থান করে বিজিবি।এসময় ওই পাঁচারকারী আমড়াখালী চেকপোষ্ট এলাকায় আসলে বিজিবি তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ১৯ পিস স্বর্ণেরবার জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪ কোটি ৬১ লাখ টাকা বলে জানায় বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল  সাইফুল্লাহ সিদ্দিকী জানান, স্বর্ণেরবারসহ এক পাঁচারকারীকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। জব্দ করা স্বর্ণেরবারগুলো সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ