• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

এবার বুসানে যাচ্ছে মেহজাবীনের ‘সাবা’,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২১৬ পঠিত
আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

বর্তমান সময় শোবিজ অঙ্গনের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন মেহজাবীন চৌধুরী। বিশেষ করে ছোট পর্দায় তিনি অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’ বেশ সাড়া ফেলেছে। ইতোমধ্যে সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সেখানেও প্রশংসিত হয়েছে ছবিটি। এবার জানা গেল মেহজাবীনের জন্য আরও এক সুখবর। ‘সাবা’ অফিসিয়ালি সিলেক্ট হয়েছে বুসান চলচ্চিত্র উৎসবের জন্য। সিনেমাটির জায়গা হয়েছে উৎসবের ‘এ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ ক্যাটাগরিতে। এই খুশির খবরটি মেহজাবীন নিজেই জানিয়েছেন ভক্তদের। এই ক্যাটাগরিতে ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর, ইরানসহ বিশ্বের আরও বেশকিছু দেশের মোট ২৮ সিনেমা রয়েছে। যাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে ‘সাবা’কে। উৎসবটি চলবে অক্টোবরের ২ থেকে ১১ তারিখ পর্যন্ত। ‘সাবা’ প্রথম প্রদর্শিত হবে অক্টোবরের ৪, ৭ ও ৮ তারিখ। মেহজাবীনের প্রথম এ সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। এ নিয়ে মেহজাবীন বলেন, ‘সাবা’ নারীকেন্দ্রিক একটি গল্পের সিনেমা। এবার এ সিনেমাটি বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে। বিষয়টি আমার জন্য অত্যন্ত আনন্দের। আশা করছি এখানেও ছবিটি দেখে মুগ্ধ হবেন সবাই। ‘সাবা’র পরিচালক মাকসুদ হোসেন গ্লোবাল মিডিয়া মেকার্সসহ বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র কর্মশালায় অংশগ্রহণ করেছেন। সেইসঙ্গে ‘সাবা’সহ নিজের পরিচালিত আরও একটি সিনেমা নিয়ে ভারত ও বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম বাজারের কো-প্রোডাকশনে অংশ নিয়েছেন। ছবিটির গল্প লিখেছেন ত্রিলোরা খান ও নির্মাতা নিজে। মেহজাবীন ছাড়াও ‘সাবা’ সিনেমায় আরও অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার এবং রোকেয়া প্রাচীর মতো অভিনয়শিল্পীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ