• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

মা হওয়ার পর বদলে গেছে দীপিকার জীবন,,,, ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

বলিউড দম্পতি দীপিকা পাডুকোন- রণবীর সিংয়ের প্রথম সন্তানের জন্ম হয়েছে চলতি মাসের ৮ সেপ্টেম্বর। মা হওয়ার পর দীপিকার জীবন অনেকটাই বদলে গেছে। সম্প্রতি অভিনেত্রী একটি ইনস্টাগ্রাম রিলস রি-শেয়ার করে সেকথাই জানান দিয়েছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দীপিকার ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করা সেই ভিডিওতে দেখা যায়,পর্দা থেকে সরে যাচ্ছেন এক ব্যক্তি। আর একজন নারী ঘুম থেকে জেগে উঠছেন, রান্নাঘরের দিকে যাচ্ছেন, খাবার ঠিক করছেন, তার প্লেটের দিকে তাকিয়ে আছেন এবং তারপরে ডাইনিং টেবিলে বিশৃঙ্খলভাবে খাওয়ার চেষ্টা করছেন। প্রথম কামড় মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘুমে অচৈতন্যর মতো অবস্থা। রিলটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘বড়রা যদি নবজাতকের মতো খেত’। ভিডিওতে নবজাতকের মতোই মুখ খুলে রাখা, যেভাবে বাচ্চারা মাতৃদুগ্ধের জন্য মাকে খোঁজ করতে থাকে। দেখে মনে হচ্ছে দীপিকাও ভিডিওটির সঙ্গে নিজেকে রিলেট করতে পারছেন, আর পাঁচটা নতুন মায়ের মতোই। তার এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ