• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কানপুরে নিরাপত্তা নিয়ে চিন্তিত নয় টাইগাররা,,, ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

কানপুর টেস্টে নিরাপত্তার শঙ্কা ছিলো আগে থেকেই। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে হিন্দু মহাসভা নামের এক সংগঠন কানপুরে টেস্ট আয়েজন নিয়ে হুমকি দিয়েছিলো। তবে শঙ্কা কাটিয়ে সূচি অনুযায়ীই কানপুরে অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট। গত মঙ্গলবারই কানপুরে পৌঁছেছে ভারত ও বাংলাদেশ ক্রিকেট দল। দুই দলকেই রাস্তার পাশে সাড়ি সাড়ি মানুষ দাড়িয়ে অভ্যর্থনা দেয়। আজ কানপুরের গ্রিন পার্কে সকাল থেকে অনুশীলন ও করেছে বাংলাদেশ। সেখানেও নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গ্রিন পার্কে সংবাদকর্মীদের কানপুরের পুলিশ কমিশনার হরিশ চন্দ্র বলেছেন, ‘‘হোটেল থেকে মাঠ পর্যন্ত দুই দলকে তিন স্তরের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অ্যান্টি-টেররিজম স্কোয়াডকে (এটিএস) দেওয়া হয়েছে। পুলিশ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সতর্ক। এই ম্যাচের জন্য কঠিন নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। আমরা গোয়েন্দা সংস্থার কাছ থেকেও তথ্য নিচ্ছি। কেউ প্রতিবাদের চেষ্টা করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’ কানপুরের পুলিশ কমিশনার আরো বলেন, ‘‘কোনো ফাঁক না রাখতে আমরা নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করছি। আশা করি, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পুলিশ ফোর্স পাওয়া যাবে।’’ বুধবার ম্যাচের আগে সংবাদসম্মেলনে এসে নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ‘‘নিরাপত্তা নিয়ে আমরা বিসিসিআইয়ের ওপর আস্থা রাখছি। আমরা চিন্তিত নই।’’ ভারতের বিপক্ষে প্রথম টেস্টে হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজে সমতা আনতে পরের ম্যাচটা জিততেই হবে টাইগারদের। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ