• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

আইটেম গানে ঝড় তুললেন কৌশানী,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২০৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

টলিউডে আবেদনময়ী ইমেজ রয়েছে অভিনেত্রী কৌশানী মুখার্জির। অভিনয়েও নজর কাড়েন দর্শকদের। তবে এবার আইটেম গানে নেচে উষ্ণতার পারদ বেশ ভালোভাবেই ছড়ালেন অভিনেত্রী। এই গানের মাধ্যমেই প্রথমবার আইটেম গানে নাচলেন কৌশানী। এ বছরের দুর্গাপুজায় উইন্ডোজ প্রযোজনা সংস্থার উপহার ‘বহুরূপী’। নব্বইয়ের দশকের ব্যাঙ্ক ডাকাতি সিনেমার প্রেক্ষাপট। যাকে ঘিরে গল্প, সেই অপরাধীর ভূমিকায় শিবপ্রসাদ। তার বিপরীতে কৌশানী মুখার্জি। গত শুক্রবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম গান ‘শিমুল পলাশ’। এবার প্রকাশ্যে এলো দ্বিতীয় গান ‘ডাকাতিয়া বাঁশি’। গত বুধবার ইউটিউবে মুক্তি পেয়েছে ‘ডাকাতিয়া বাঁশি’ শিরোনামে গানটি। এতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস, ননিচোরা দাস বাউল ও বনি চক্রবর্তী। গানের ভিডিওতে দেখা যায়, অভিনেত্রীর পরনে লাল শাড়ি। খোলা চুলগু আর কাজলমাখা চোখে যেন আবেগের বিচ্ছুরণ। গ্রামীণ মেলায় নৃত্যশিল্পীর সঙ্গে কোমর দোলাচ্ছেন কৌশানী। গানটি প্রকাশ্যে আসার পর থেকে অভিনেত্রীর দারুণ প্রশংসা করছেন ভক্ত অনুরাগীরা। শুধু তারই নয়, অনিন্দ্য বোস-ননিচোরা দাস বাউল রচিত এ গানের কিছু কথা ভীষণ মনে ধরায় তাদের প্রশংসায় মেতেছেন তারা। গানটি সম্পর্কে ভারতীয় একটি গণমাধ্যমে কৌশানী বলেন, আমি আগে জানতাম না নাচটা করতে হবে। মাত্র সপ্তাহখানেক সময় পেয়েছিলাম। শুটিংয়ের ফাঁকে গোটা নাচটা তুলেছি আর শুটিংটা করতে সময় লেগেছিল আট ঘণ্টা। একটা গোটা দিনও নয়। তবে নন্দিতা দি আত্মবিশ্বাসী ছিলেন। তিনি যেভাবে চেয়েছিলেন সেভাবেই দেখানো হয়েছে ঝিমলিকে (কৌশানীকে)। আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাবে ‘বহুরূপী’। তাই ‘ডাকাতিয়া বাঁশি’ গানটি নিয়ে ভীষণ আশাবাদী কৌশানী। অভিনেত্রীর ভাষ্য, আশা করব, আমার ‘ডাকাতিয়া বাঁশি’গানটাও ভাইরাল হবে। এবারের পূজার মণ্ডপে এ গানের সঙ্গে সকলে নাচবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ