• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

হিজবুল্লাহ প্রধান নসরুল্লাহকে ‘হত্যা’র দাবি ইসরাইলের,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২২৬ পঠিত
আপডেট: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৪  ইসরাইলি সামরিক বাহিনী শনিবার হিজবুল্লাহ প্রধান হাসান নসরাল্লাহকে আগের রাতে বৈরুতে এক হামলায় হত্যার দাবি করেছে।
জেরুজালেম থেকে এএফপি জানায়, ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি ‘এক্স’-এ ঘোষণা দেন, ‘হাসান নসরল্লাহ মারা গেছেন।’
শুক্রবার লেবাননের রাজধানীতে হামলার পর সামরিক বাহিনীর আরেক মুখপাত্র ক্যাপ্টেন ডেভিড আব্্রাহাম এএফপিকে নিশ্চিত করেছেন যে হিজবুল্লাহ প্রধানকে ‘হত্যা’ করা হয়েছে।
এদিকে হিজবুল্লাহ’র ঘনিষ্ঠ একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে নাসরাল্লাহর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সূত্রটি জানায়, ২০০৬ সালে হিজবুল্লাহর সাথে ইসরাইলের শেষ যুদ্ধের পর নসরুল্লাহর সাথে যোগাযোগ দুই দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এবং তাকে হত্যা করা হয়েছিল বলে গুজব রটেছিল। তবে তিনি পরে অক্ষত অবস্থায় আবির্ভূত হন।
একটি সামরিক বিবৃতিতে বলা হয়, হামলায় হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলি কারাও নিহত হয়েছেন। এতে আরো বেশ কয়েকজন কমান্ডার নিহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হাসান নসরাল্লাহ গত ৩২ বছর ধরে হিজবুল্লাহর মহাসচিব ছিলেন। এ সময় তিনি অনেক ইসরাইলি বেসামরিক লোক ও সৈন্যকে হত্যা এবং হাজার হাজার সন্ত্রাসী কর্মকা-ের পরিকল্পনা ও বাস্তবায়নের করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ