• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

নিজের গোমর ফাঁস করলেন রুনা খান,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৭৭ পঠিত
আপডেট: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

ছোট পর্দার এই সময়ের আলোচিত অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। চল্লিশোর্ধ্ব এই অভিনেত্রীর রূপণ্ডলাবণ্যে এখনও মুগ্ধ তার অনুরাগীরা। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে কখনও শাড়ি পরে, আবার কখনও খোলামেলা পোশাকে অনুরাগীদের তাক লাগিয়ে দেন রুনা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেত্রী জানালেন এক আশ্চর্য কথা। জানালেন নিজের চুল বটি দিয়ে কেটেছিলেন। ইডেন কলেজে পড়ার সময় হলে ছিলেন, সেসময় এই কা- ঘটিয়েছিলেন বলে তিনি জানান। গত শুক্রবার ফেসবুকে অনেকগুলো ছবি পোস্ট দিয়েছেন, সেখানে দেখালেন নিজের চুল কিভাবে তিনি কেটেছেন। এক হাতে কাটা চুল ধরে রয়েছেন। মাস দুয়েক ধরে কোনো সাড়া শব্দই ছিল না রুনা খানের। বৃহস্পতিবার থেকে হঠাৎ সামাজিক মাধ্যমে সরব হতে দেখা গেল অভিনেত্রীকে। সেখানে এক শিশুকে কোলে তুলে ছবি তুলতে দেখা যায় রুনাকে। এর পরদিন নিজেকে ব্যতিক্রমী লুকে ধরা দিলেন রুনা। সেখানে স্পষ্ট ফুটে উঠল তার বয়সের ছাপ। সঙ্গে চুল ছোট করে ফেলেছেন তিনি! জানালেন, নিজের চুল নাকি নিজেই কাটেন, তাও আবার বটি দিয়ে! শিক্ষাজীবনে হল থেকে পাওয়া পুরোনো অভ্যাস বদলাতে পারলেন না। তাই তো নিজের চুল নিজে কেটে সেই হল জীবনকে স্মৃতিচারণ করলেন। ফেসবুক পোস্টে রুনা লেখেন, ‘নিজের চুল নিজের হাতে কাঁটার ব্যারাম (অভ্যাস) আমার পুরোনো। ইডেনে হলে থাকার সময় একবার কাঁচি ছিল না বলে বটি দিয়ে মাথার চুল কেটেছিলাম। অনেকগুলো নাটকের শুটিংও বটি দিয়ে কাটা হেয়ার-স্টাইলে।’ কিন্তু রুনা মনে করেন, এদেশে নারীরা নিজের ইচ্ছামতো কোনো কাজই করতে পারেন না। ওই পোস্টে রুনা লেখেন, ‘এই বঙ্গদেশে বেশিরভাগ নারীরা, নিজের যখন যা ইচ্ছে করে তা করতে পারে না, আমিও পারি না। তবে এই যে, আমার চুল আমি কাটব, যখন ইচ্ছে তখন কাটব। বটি দিয়ে ইচ্ছে করলে বটি দিয়ে কাটব, কাঁচি দিয়ে ইচ্ছে করলে কাঁচি দিয়ে কাটব। এই ইচ্ছাপূরণই আমার বাঁচবার আনন্দ।’ রুনার এই পোস্টের ভাবার্থ এই যে, হোক কাঁচি বা বটি, যেকোনো কিছু ব্যবহার করে চুল কেটে ইচ্ছামতো বাঁচার আনন্দ পান রুনা খান। তবে অভিনেত্রী এও উল্লেখ করেন, তার এই নতুন হেয়ারস্টাইল বটি দিয়ে কাটা নয়, বরং কাঁচি দিয়েই কাটা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ