• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিষিদ্ধ মার্তিনেস,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৬৩ পঠিত
আপডেট: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

অসাধারণ পারফরম্যান্সে নায়ক হওয়ার পাশাপাশি বিতর্কিত কাণ্ডেও নানা সময় আলোচনার জন্ম দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেস। তেমনই এক ঘটনায় এবার শাস্তি পেতে হলো তাকে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফার শৃঙ্খলা বিষয়ক কমিটি। ‘আপত্তিকর’ আচরণ এবং “ফেয়ার প্লের মৌলিক নীতি’ ভঙ্গের দায়ে এই শাস্তি দেওয়া হলো ৩২ বছর বয়সী গোলকিপারকে। বিশ্বকাপ বাছাইপর্বে ১০ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ম্যাচে তাকে পাবে না আর্জোন্টনা। আচরণবিধি ভঙ্গে ভিন্ন দুই ঘটনায় মার্তিনেসকে এই শাস্তি দিয়েছে ফিফা। গত ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন ভঙ্গিতে উদযাপন করেন মার্তিনেস। ২০২২ বিশ্বকাপ জয়ের পর তার এরকম উদযাপনের জন্যই আলোচনা-সমালোচনা হয়েছিল। এবারের উদযাপনে সেদিকেই হয়তো ইঙ্গিত করছিলেন তিনি। পাঁচ দিন পর কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পরাজয়ের পর আবার খবরের শিরোণামে আসেন মার্তিনেস। এবার একজন ক্যামেরা অপারেটরের সরঞ্জামে ধাক্কা মারেন এই গোলকিপার। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তিনি কারও দিকে চাপ মারছেন। জনি জ্যাকসন নামের সেই ক্যামেরা অপারেটর পরে কলম্বিয়ান সংবাদমাধ্যমে অভিযোগ করেন, মার্তিনেস তার গায়ে হাত তুলেছেন এবং এই ঘটনায় তিনি ‘খুবই ক্ষুব্ধ, প্রচণ্ড রুষ্ট।” আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্তিনেসের শাস্তির খবর নিশ্চিত করে। পাশাপাশি এটিও জানিয়ে দেয় যে, শাস্তির এই সিদ্ধান্তের সঙ্গে তারা একমত নয়। আর্জেন্টিনার ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয় ও ২০২২ বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল মার্তিনেসের। বিশেষ করে টাইব্রেকারে বীরোচিত পারফরম্যান্সে তিনি নিজেকে তুলে নিয়েছেন ভিন্ন উচ্চতায়। তবে বিতর্কও তার পিছু ছাড়ে না। বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। দুইয়ে থাকা কলম্বিয়া পেছনে আছে দুই পয়েন্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ