• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

বেনাপোল দিয়ে দুই দিনে ভারতে ৯৯মেট্রিক টন ইলিশ রপ্তানি,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৭১ পঠিত
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

দেশের সর্ববৃহৎস্থলবন্দর বেনাপোল দিয়ে দুই দিনে ৯৯ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে ভারতে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত বৃহস্পতিবার প্রথম চালানে ২০টি ট্রাকে ৫৪ মেট্রিক টন ৪৬০ কেজি এবং শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টা পর্যন্ত ১৫ টি ট্রাকে ৪৫ মেট্রিক টন ২০০ কেজি ইলিশ রপ্তানি হয়েছে ভারতে।
রপ্তানিকৃত প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার যা বাংলাদেশি ১ হাজার ১৮০ টাকা। দেশের বাজারে এক কেজির ইলিশের দাম ১হাজার ৬৫০ টাকা। আর ভারতে রপ্তানি হয়েছে ১ হাজার ১৮০ টাকা মূল্যে।
বেনাপোল বাজারের মাছের আড়তে এক কেজি ওজনের ইলিশ পাইকারি ১ হাজার ৬৫০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে। সে হিসেবে একই আকারের ইলিশ ৫০০ টাকা কমে রপ্তানি হয়েছে ভারতে।
এর কারণ জানতে চাইলে বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম গণমাধ্যমকে বলেন, এই প্রশ্নের উত্তর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা দিতে পারবেন। তবে আমি যেটা জানি সেটা হলো, ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তখনকার বাজারদরের সঙ্গে মিল রেখে ১০ ডলারে প্রতি কেজির রপ্তানিমূল্য নির্ধারণ করা হয়েছে। এখনো সেই পরিপত্র অনুযায়ীই রপ্তানি হচ্ছে। তবে ইলিশের দেশীয় বাজারদরের সঙ্গে মিল রেখে দাম সমন্বয় হতে পারে বলেও তিনি মনে করেন।
নাভারণ বাজার মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, স্থানীয় বাজারে যেখানে প্রতি কেজি ওজনের ইলিশ ১ হাজার ৬৫০ টাকা বিক্রি হয়, সেখানে ভারতে ১০ ডলার বা ১ হাজার ১৮০ টাকা কেজিতে কীভাবে রপ্তানি হচ্ছে, তা বোঝা মুশকিল। এ ছাড়া ৭০০ থেকে ৮০০ গ্রাম আকারের ইলিশ দেড় হাজার টাকা কেজি বিক্রি হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের উপণ্ডপরিচালক রাশেদুল সজিব নাজির জানান, বেনাপোল স্থলবন্দর দিয়ে গত বৃহস্পতিবার ২০টি ট্রাকে করে ৫৪ মেট্রিক টন ৪৬০ কেজি এবং শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সময় ১৫টি ট্রাকে ৪৫ মেট্রিক টন ২০০ কেজি ইলিশ রপ্তানি হয়েছে ভারতে। এ নিয়ে দুই দিনে ভারতে ইলিশ রপ্তানি হয়েছে ৯৯ মেট্রিক টন ৬৬০ কেজি। দেশের বিভিন্ন বন্দর দিয়ে মোট ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন রয়েছে। তবে রপ্তানিকারকদের আগামী ১২ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।
উল্লেখ্য: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয়। পরে তা থেকে সরে এসে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। আর ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে ৪৯টি প্রতিষ্ঠান। এরমধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪০০ টন, আরেকটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ