• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ৪০০ গ্রাহক পাচ্ছেনা চেক/দৈনিক ক্রাইম বাংলা।।

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৮১ পঠিত
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর গ্রাহক পলিসির মেয়াদ উত্তির্ণ হওয়ার পরেও চেক দিতে গড়িমসি করছে প্রতিষ্ঠানটি। এতে কলাপাড়া উপজেলার বীমা করা খেটে খাওয়া মানুষগুলো পরছে চরম বিপাকে। প্রাপ্ত চেকের জন্য তিন চার বছর ধরে ঘুরতে হচ্ছে তাদের। পরিশোধ যোগ্য ৪০০ গ্রাহকের চেক পেইন্ডিং রয়েছে এমনটাই জানান স্থানীয় কর্মকর্তা।
উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ভ‚ক্তভোগী রেখা বেগম বলেন, পপুলার লাইফ ইন্সুরেন্সের স্থানীয় শাখায় তিনি দশ বছর মেয়াদী একটি জীবন বীমা পলিসি গ্রহন করেন। নিয়মিত বীমার টাকার পরিশোধ করে বীমাটির মেয়াদ উত্তির্ণ করেন। কিন্তু চেক নিতে এসে চরম ভোগান্তিতে পরতে হচ্ছে। মেয়াদ উত্তির্ণ হওয়ার তিন বছর পার হলেও চেক দিচ্ছে না প্রতিষ্ঠানটি।
পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির কলাপাড়া শাখার এজিএম মো. দুলাল হোসেন বলেন, আগে তারা নিয়মিত চেক পরিশোধ করেছেন। তবে, গত দুই তিন বছর ধরে চেক দিতে সমস্যা হচ্ছে। এতে তার শাখায় পলিসির মেয়াদ উত্তির্ণ হওয়া প্রায় ৪০০ গ্রাহকের চেক পেইন্ডিং রয়েছে।
এবিষয়ে পপুলার লাইফ ইন্সুরেন্সের কোম্পানির ঢাকাস্থ প্রধান শাখা’র উন্নয়ন কর্মকর্তা মো. মিলন হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ হলে তিনি বলেন, কলাপাড়া শাখার এজিএম কয়েকটি চেকের বিষয়ে তাকে অবহিত করেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে অতিদ্রুত চেকগুলো দেয়ার ব্যবস্থা করবেন বলে তিনি সাংবাদিকদের জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ