• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ডিজিটাল সেক্টরে কর্মক্ষেত্র তৈরি করতে চায় সরকার : উপদেষ্টা নাহিদ ইসলাম,,,, দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৪ পঠিত
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ (: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ডিজিটাল সেক্টরে কর্মক্ষেত্র তৈরি করতে চায় সরকার। এক্ষেত্রে বিশ্বব্যাংকের সহযোগিতা প্রয়োজন। অন্যদিকে বিশ্বব্যাংক বাংলাদেশে প্রযুক্তি বিষয়ে চাকরির সুযোগ সৃষ্টির পাশাপাশি তথ্যপ্রযুক্তি স্থাপনা তৈরির আগ্রহ প্রকাশ করেছে।
আজ রোববার ঢাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিশ্ব ব্যাংকের গ্লোবাল ডিরেক্টর মোনা হাদ্দাদ, প্রোগ্রাম লিডার সোলায়মান কুলিবালি, সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিষ্ট হোসনা ফেরদৌস সুমি এবং ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সুপর্ণা রায় উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির প্রকল্পগুলো নিয়ে সাধারণ মানুষের মনে একটা অনাস্থা তৈরি হয়েছে। এক্ষেত্রে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ করা হলেও তার ফলাফল আশানুরূপ হয়নি। সেই প্রকল্পগুলো যাচাই বাছাই করা হচ্ছে। যেহেতু বিশ্বব্যাংক বেশ কিছু প্রকল্পের সাথে জড়িত তাই তাদেরও যদি কোন পরামর্শ বা কোন বিষয়ে বলার থাকে সেটাও তারা নির্দ্বিধায় বলতে পারেন।
উপদেষ্টা আরও বলেন, চলমান প্রকল্পগুলোর নিরপেক্ষ মূল্যায়ন না হলে ভবিষ্যতে কাজ করা কঠিন হয়ে যাবে। আর এই মুহূর্তে আমরা নতুন কোন প্রকল্পের বিষয়ে ভাবছি না। পুরনো যে প্রকল্প আছে সেগুলোকে কিভাবে আরো সময়োপযোগী করা যায় সে বিষয়ে আমরা চিন্তা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ