• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সরকারি চাকরি ইস্যুতে শাহবাগে সমাবেশ,,,,,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৬৩ পঠিত
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা নূন্যতম ৩৫ এবং (শর্ত সাপেক্ষে উন্মুক্ত) দাবিতে রাজধানীর শাহবাগে শুরু হয়েছে ৩৫ প্রত্যাশীদের শিক্ষার্থী সমাবেশ। এতে দেশে বিভিন্ন জেলা থেকে আগত ৩৫ প্রত্যাশীরা অংশ নিয়েছেন, বলে জানা গেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এ সমাবেশ শুরু করেন তারা।

এসময় চাকরি প্রত্যাশীরা হাতে ‘উই ওয়ান্ট নো এজ লিমিট’, ‘চাকরিতে আবেদনের বয়সসীমা নূন্যতম ৩৫ চাই’, ‘বয়সসীমা মুক্ত করি-স্বপ্ন গড়ি দেশ গড়ি’, ‘শিক্ষা এবং স্বাস্থ্যখাতে বয়সসীমা উন্মুক্ত চাই’, ‘বৈষম্যবিরোধী দেশ গড়তে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই’-ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে সমাবেশে অংশ নিয়েছেন তারা।

এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন অন্তর্বর্তী সরকারকে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

সমাবেশের শুরুতে চাকরি প্রত্যাশীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে চাকরির বয়স ৩৫ করা এবং শর্তসাপেক্ষে উন্মুক্ত করা হয়।

এর আগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে  আজ শাহবাগে মহাসমাবেশের ঘোষণা দিয়েছিলেন সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নূন্যতম ৩৫ করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সমাবেশের আগে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে অহিংস এ আন্দোলনে যোগ দিতে সবাইকে দেশের বিভিন্ন স্থান থেকে আসার আহ্বানও জানিয়েছিলেন তারা।

ওই সংবাদ সম্মেলনে আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতির সঙ্গে জড়িত থাকা এবং নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে শরিফুল ইসলাম শুভ নামের একজনকে আন্দোলন থেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্তেরও ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ