• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

চন্দনাইশে বিদ্যুৎ ভোগান্তিতে অস্থির গ্রাহক,, ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৬৭ পঠিত
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পল্লী বিদ্যুতের ভোগান্তিতে অস্থির হয়ে মানবেতর জীবনযাপন করছেন গ্রাহকরা। দিন যায় মাস আসে তবুও যেন বিদ্যুৎ বিভাগের কোন অগ্রগতি নেই। প্রতিনিয়ত লোডশেডিং নামে গ্রাহকদেরকে হয়রানি করা হচ্ছে। প্রতিকারের কোন রেশমাত্র নেই বলে চলে। চন্দনাইশ উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস সূত্র মতে প্রায় ৭১হাজার গ্রাহক রয়েছে। আর এসব গ্রাহকরা টিকমত পাঁচ্ছেন না বিদ্যুৎ। রাতে দিনে সমান তালে চলছে লোডশেডিং নামে গ্রাহক হয়রানি। কখন আসে আর চলে যায় তার কোন হদিস নেই। অথচ বিল হচ্ছে দ্বিগুন। মানুষ দিনভর হাড়ভাঙ্গা কাটুনি করে বাড়ি ফিরে এসে একটু স্বস্তির নি:শ্বাস ফেলতে পারছে না। বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র কিংবা জোনাল অফিসের ডিজিএমের সাথে মুটো ফোনে যোগাযোগ করা হলে বিদ্যুৎ গ্রীড সরবরাহ সমস্যা  বা গাছ-বাশঁ কাটা এবং তার ছিড়ে যাওয়া কথাটা যেন তাদের নিত্যদিনের রুটিন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিহীন অবস্থায় অভিযোগ কেন্দ্র বা ডিজিএমের সাথে বারবার চেষ্টা করেও কোন সংযোগ পাওয়া যায় না বলে বিভিন্ন গ্রাহকদের অভিযোগ উঠেছে। সূত্রমতে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়াস্থ পল্লী বিদ্যুতের ডিজি এম আবু সুফিয়ানের অবহেলা বা দায়িত্বহীনতার কারণে গ্রাহকদেরকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ডিজিএম আবু সুফিয়ান বলেছেন,এলাকার চাহিদা মতে বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় লোডশেডিং করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ