• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বিমসটেক বৈঠক : অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্ব আরোপ,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৬৪ পঠিত
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ : বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে আদান-প্রদান জোরদার করতে ভৌত, সামুদ্রিক ও ডিজিটাল যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) বার্ষিক অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে এটি পর্যবেক্ষণ করা হয়।
বিমসটেকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সভাপতিত্বে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, ভুটান ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও মিয়ানমারের প্রতিনিধি ও বিমসটেকের মহাসচিব অংশ নেন।
বৈঠকে স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ এবং জ্বালানি খাতে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
সদস্য দেশগুলো সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের সুযোগ অন্বেষণের ওপরও জোর দিয়েছে।
সদস্য দেশগুলো বিমসটেক সেন্টার অফ এক্সিলেন্স প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানিয়েছে।
বিমসটেক-এর মধ্যে সহযোগিতাকে আরো গভীর করতে এবং আসন্ন লিডার্স সামিটের জন্য প্রস্তুতি নিতে একটি যৌথ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সভাটি শেষ হয়।
বিমসটেক বঙ্গোপসাগর অঞ্চলের সাতটি দেশ নিয়ে গঠিত। দেশগুলো হলো: বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
এটি সাতটি বিস্তৃত খাতে আঞ্চলিক সহযোগিতা অনুসরণ করে। খাতগুলো হলো: কৃষি ও খাদ্য নিরাপত্তা, সংযোগ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, মানুষের সাথে মানুষের যোগাযোগ, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন, নিরাপত্তা ও বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন।
সহযোগিতার মধ্যে ৮টি উপখাত রয়েছে। এগুলো হলো: সামুদ্রিক অর্থনীতি, পর্বত্য অর্থনীতি, শক্তি, দুর্যোগ ব্যবস্থাপনা, মৎস্য ও প্রাণিসম্পদ, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ