• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

কানপুরে টেস্ট ম্যাচে চললো টি-টোয়েন্টি ব্যাটিং,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮২ পঠিত
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশের বোলারদের তুলাধুনা করে ৩৪.৪ ওভারে ২৮৫ রান করেছে ভারত। ফলে প্রথম ইনিংসে তারা পায় ৫২ রানের লিড। ম্যাচের ফলাফল নিজেদের করে নিতে ভারত ব্যাটিং শুরু করে টি-টোয়েন্টি মেজাজে। চার-ছক্কার বন্যায় ভেসে যায় কানপুরের গ্রিন পার্ক। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম দলীয় পঞ্চাশ রান এখন ভারতের। মাত্র ৩ ওভারে ভারত স্কোরবোর্ডে পেয়ে যায় ৫১ রান। ১০.১ ওভারে ভারতের রান ১০৩, দ্রুততম দলীয় শতরানের রেকর্ডও এবার লেখা হলো ভারতের নামে। তবে সাকিব আল হাসান আর মেহেদী হাসান মিরাজ মিরাজ মিলে যথাক্রমে ৪টি করে ভারতের ৮ উইকেট দখলে নেন। নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশ হারায় ওপেনার জাকির হাসান ও নাইটওয়াচম্যান হাসান মাহমুদকে। কানপুর টেস্টের চতুর্থ দিন শেষে ২ উইকেট ২৬ রান করা বাংলাদেশ এখনও পিছিয়ে ২৬ রানে। কানপুরে গতকাল বল মাঠে গড়িয়েছে ৮৫ ওভার। দুই দল মিলে মোট ৪৩৭ রান করার বিপরীতে উইকেট হারায় ১৮টি। শেষ সেশনে উইকেট গেল ৯টি। শেষ বিকালে ফের ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুতেই হারায় ওপেনার জাকির হাসানকে। রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হলেন ১০ রানে থাকা বাঁহাতি ওপেনার জাকির। রিভিউ নিয়েও বাঁচাতে পারেননি উইকেট। নাইটওয়াচম্যান হিসেবে তিন নম্বরে নামানো হয় হাসান মাহমুদকে। তবে অহেতুক শট খেলতে গিয়ে বোল্ড হন হাসান। অশ্বিনের দ্বিতীয় শিকার হওয়া হাসান করেন ৪ রান। জাকির আর নাইটওয়াচম্যান হাসান মাহমুদ দ্রুত ফিরে গেলেও আরেক ওপেনার সাদমান ইসলাম দলকে আর কোনো বিপদে পড়তে দেননি। বেশ দেখে-শুনে দিনের খেলা শেষ করে যান প্যাভিলিয়নে। শেষবেলায় তার সঙ্গী হন মুমিনুল হক। সাদমান অপরাজিত ৭ রানে, রানের খাতা এখনও খোলা হয়নি মুমিনুল হকের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ