• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ভারতে নবী (সা.) অবমাননার প্রতিবাদে গফরগাঁওয়ে সমাবেশ,,, দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯০ পঠিত
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

মহানবী হযরত মুহাম্মদ সাঃ কে নিয়ে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজের কটূক্তি ও বিজেপির সংসদ সদস্য নিতেশ রানের মুসলিম বিদ্বেষ সড়ানোর প্রতিবাদে ময়মনসিংহর গফরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ (সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে গফরগাঁও সমমনা উলামা ঐক্যজোটের উদ্যোগে পৌর শহরের নতুন বাজার থেকে আলেম -উলামা ও স্থানীয় মুসল্লিদের অংশ গ্রহণে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের নতুনবাজার মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান সালমানী, হেফাজতে ইসলাম গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নুল আবেদীন, কেন্দ্রীয় গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ নুরুল ইসলাম, খুদ্দামুল মুসলিমিনের মহাসচিব মাওলানা মাহাদী হাসান, বাংলাদেশ যুব মজলিসের সভাপতি মাওলানা ইলিয়াস ফরাজী, বিশিষ্ট  আলেম মাওলানা  আজিজুল হক প্রমূখ। বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অপমান মুসলমানরা মেনে নেবে না। বিগত দিনেও আমরা মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেওয়া হবে না। ভারতের রামগিরি রাসুল (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপির নিতেশ রান। তাদের চরম মূল্য দিতে হবে। রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ