• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ,,,,, দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৬৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

দুবাই, ১ অক্টোবর ২০২৪ (: স্বর্ণা আকতারের অলরাউন্ড নৈপুণ্যে জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতি সম্পন্ন করলো বাংলাদেশ। গতকাল বিশ^কাপে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ২৩ রানে হারিয়েছে পাকিস্তানকে। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে ৩৩ রানে হেরেছিলো টাইগ্রেসরা।
দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের নেমে উদ্বোধনী জুটিতে ৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ভালো শুরু করেও ২ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন টাইগ্রেসদের দুই ওপেনার সাথী রানী ও দিলারা আকতার। ৫টি চারে সাথী ১৬ বলে ২৩ এবং ২টি বাউন্ডারিতে দিলারা ১০ রান করেন।
এরপর সোবহানা মোস্তারি ১৫, নিগার সুলতানা ১৮ ও তাজ নেহার ১৭ রানে ফিরলে, বাংলাদেশের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়। ১৬.১ ওভারে ৯৪ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।
শেষ দিকে স্বর্ণা ও রিতু মনির ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রানের পুঁিজ পায় বাংলাদেশ। রিতু ২টি চারে ১৪ রানে আউট হলেও ৩টি চারে ২৮ রানে অপরাজিত থাকেন স্বর্ণা।
শুরু থেকেই লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করে বাংলাদেশ। এতে ৬৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। পরের দিকেও বাংলাদেশের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে না পারায় ৮ বল বাকী থাকতে ১১৭ রানে অলআউট হয় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন ওমাইমা সোহেল।
বাংলাদেশের পাঁচ বোলারই উইকেটের দেখা পেয়েছেন। স্বর্ণা-মারুফা আকতার-ফাহিমা খাতুন ও রাবেয়া খান ২টি করে উইকেট নেন। নাহিদা আকতার নেন ১ উইকেট।
আগামী ৩ অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য বিশ^কাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে স্কটল্যান্ড ছাড়াও বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ- ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ‘এ’ গ্রুপে আছে- ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ