• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সাবেক ইসি সচিব জাহাংগীর আলম গ্রেপ্তার,,,, দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের উপপুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তালেবুর রহমান বলেন, ‘ডামি নির্বাচনের কারিগর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হবে, সে বিষয়টি প্রক্রিয়াধীন।’

জাহাঙ্গীর আলম ১২তম জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিব ছিলেন। নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে নিয়োগ দেয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৪ আগস্ট তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।

বিসিএস ১৩তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা জাহাংগীর ১৯৯৪ সালে সহকারী কমিশনার হিসেবে খাগড়াছড়িতে কর্মজীবন শুরু করেন। ২০২২ সালে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে ইসি সচিবালয়ের সচিব করা হয় তাকে। পরে তাকে জননিরাপত্তা বিভাগে ফেরানো হয়। গত ১৪ অগাস্ট সচিব জাহাংগীরকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ