• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সাকিবকে নিজের ব্যাট উপহার দিলেন কোহলি,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২০৬ পঠিত
আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪

কানপুরের গ্রিন পার্কে বাংলাদেশকে হেসেখেলে হারাল ভারত। আর তাতেই রোহিত শর্মার দল ২-০ ব্যবধানে জিতে নিল টেস্ট সিরিজ। এটিই সম্ভবত সাকিব আল হাসানের খেলা শেষ টেস্ট ম্যাচ, যদি না তিনি বাংলাদেশে আসেন দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে। সাদা পোশাকে সাকিবের শেষটা স্মরণীয় করে তুলতে ভিরাট কোহলি উপহার দিলেন তার নিজের ব্যাট। মিরপুরে শেষ টেস্ট খেলার ইচ্ছা পূরণ না হলে কানপুর টেস্টই সাকিব আল হাসানের শেষ টেস্ট। বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ শেষে ক্রিকেটের এ সময়ের বড় তারকা ভিরাট কোহলির কাছ থেকে সাকিব আল হাসান পেয়ে গেলেন ব্যাট উপহার! কোহলির ব্যাট পেয়ে বেশ উচ্ছ্বসিত দেখা যায় সাকিবকে। কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণায় সাকিব বলেছিলেন, ক্যারিয়ারের শেষ টেস্ট তিনি খেলতে চান দেশের মাটিতে। ইচ্ছে অনুযায়ী বাংলাদেশে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট থেকে অবসর নিতে পারবেন-সে বিষয় নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে সাকিবকে শেষের মুহূর্তটা স্মরণীয় করে রাখতে ভারতীয় তারকা ভিরাট কোহলি দিলেন ব্যাট উপহার। কানপুর টেস্টের ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে প্রথম ইনিংসে ৭৮ রানে ৪ উইকেট নিয়েছেন সাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ