• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে গোবিন্দ,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮২ পঠিত
আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪

মঙ্গলবার কলকাতায় আসার প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দ তার আগে মুম্বাইয়ের বাড়িতে অস্ত্র পরিষ্কার করছিলেন বলে জানা যায়। সেই সময় ভুলবশত গুলিটি এসে লাগে তার গায়ে। মঙ্গলবার সকালে নিজের লাইসেন্স রিভলভার থেকেই গুলিবিদ্ধ হন অভিনেতা-রাজনীতিবিদ গোবিন্দ। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেই থেকে অভিনেতার ভক্তদের ঘুম উড়েছিল চিন্তায়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন গোবিন্দ নিজেই। অভিনেতা নিজের বার্তা সকলকে পৌঁছে দিয়ে জানালেন, আপনাদের সকলের আশীর্বাদ আর মা-বাবার আশীর্বাদে আর গুরুজির কৃপাতে আমার গায়ে যে গুলি লেগেছিল তা বের করে নেওয়া হয়েছে। আমি এখানের (হাসপাতাল) ডাক্তারদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সকলের প্রার্থনা কাজে এসেছে। প্রাথমিকভাবে জানা যায়, মঙ্গলবার সকালে ভুলবশত নিজের রিভলভার থেকে গুলি বের করে ফেলেন তিনি। ভারতীয় সংবাদসংস্থা এএনআই- এক প্রতিবেদন থেকে জানা যায়, গুলিটি তার পায়ে এসে লেগেছে। গোবিন্দ তার মুম্বাইয়ের বাড়িতে অস্ত্র পরিষ্কার করছিলেন বলে জানা গেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদসংস্থা এএনআইকে এরপর গোবিন্দের ম্যানেজার জানান, গোবিন্দ কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি তার লাইসেন্স করা রিভালভারটি আলমারিতে রাখছিলেন এমন সময় এটি তার হাত থেকে পড়ে যায় এবং একটি গুলি তার পায়ে লাগে। ডাক্তার গুলি বের করে দিয়েছেন এবং এখন ভালো আছেন। তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ