• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

জাপানের নতুন প্রধানমন্ত্রী ইশিবাকে অভিনন্দন চীনের শি’র,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮৭ পঠিত
আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪

ঢাকা, ২ অক্টোবর, ২০২৪: একটি ‘গঠনমূলক ও স্থিতিশীল’ সম্পর্ক গড়ে তোলার সুযোগকে স্বাগত জানিয়ে জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিং থেকে আজ বুধবার এএফপি একথা জানায়।
রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, বেইজিং ও টোকিওর মধ্যে ৫০ বছরেরও বেশি সময় ধরে কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে।
তবে চীন এই অঞ্চলে বিতর্কিত অঞ্চলগুলোর চারপাশে তার সামরিক উপস্থিতি জোরদার করার কারণে দূরত্ব সৃষ্টি হয়েছে। জাপান মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে নিরাপত্তা জোরদার করেছে।
গত আগস্টে একটি চীনা সামরিক বিমান জাপানের আকাশসীমায় অনুপ্রবেশ ক।ে তার কয়েক সপ্তাহ পরে একটি জাপানি যুদ্ধজাহাজ প্রথমবারের মতো তাইওয়ান প্রণালী দিয়ে যাত্রা করে। এবং দক্ষিণ চীনে এক জাপানি স্কুলছাত্রকে মারত্মক ছুরিকাঘাতের ঘটনায় গত মাসে দুদেশের মধ্যে কূটনৈতিক বিবাদ সৃষ্ঠি হয়।
বার্তা সংস্থা সিনহুয়া জানায়, তবু শি তার নতুন প্রতিপক্ষকে স্বাগত জানিয়েছেন। তিনি আশা করেন, ‘সামান্য কারণে প্রতিবেশীদের মধ্যে বিভেদ না করে বরং ‘গঠনমূলক ও স্থিতিশীল’ সম্পর্ক গড়ে তোলার যুক্তিসঙ্গত উপায় খুঁজে বের করতে হবে।
সিনহুয়া জানায়, শি মঙ্গলবার ইশিবাকে বলেন, দুই দেশের মৌলিক স্বার্থ রক্ষায় ‘শান্তিপূর্ণ সহাবস্থান, সকল প্রজন্মের জন্য বন্ধুত্ব, প্রয়োজনীয় পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন উন্নয়নের পথ অনুসরণ করতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ