• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২২৬ পঠিত
আপডেট: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

শেখ ফারুক হোসেন :

সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম সকল সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া’র সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি উপস্থিত সকলের সাথে পরিচিত হন, এবং সকল সাংবাদিকদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সর্বশেষ সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সাতক্ষীরা জেলার সুযোগ পুলিশ সুপার তিনি বক্তব্যে বলেন,সাংবাদিকরা হল সমাজের দর্পণ। জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও চাঁদাবাজ, মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি প্রতিরোধ এবং সাইবার বুলিং,সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় আর‌ও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ