• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের দুর্গম বান্দরবানে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, গর্ভবতী ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ শুরু কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ

চলমান সংঘাতের সমাধানে আরবদের সংহতি জোরদারের ব্যাপারে আশাবাদী তৌহিদ,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৬৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

ঢাকা, ২ অক্টোবর, ২০২৪ (): পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সমাধানে সম্মিলিত প্রচেষ্টায় আরব দেশসমূহ এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে দৃঢ় সংহতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি আলদিন আহমেদ ফাহমির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠককালে পররাষ্ট্র উপদেষ্টা এ আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে মিশরের রাষ্ট্রদূত ফিলিস্তিনি জনগণের জন্য বাংলাদেশ যে মানবিক সহায়তা প্রদান করেছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত ওমর জানান, মিশর ২০২৪ সালে ডি-৮ শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। তিনি এ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণের জন্য কায়রোর আমন্ত্রণ পৌঁছে দেন।
পররাষ্ট্র উপদেষ্টা ও রাষ্ট্রদূত বাংলাদেশ ও মিশরের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারে সম্ভাব্য সুযোগ-সুবিধাকে কাজে লাগানোর লক্ষ্যে সহযোগিতা বাড়াতে সম্মত হন।
তারা আরও সহযোগিতার প্রধান ক্ষেত্র হিসাবে কৃষি, পেট্রোকেমিক্যাল, টেক্সটাইল ও শিপিং খাতের ওপর জোর  দেন।
রাষ্ট্রদূত ওমর উন্নত ভবিষ্যতের জন্য বাংলাদেশের অগ্রযাত্রায় মিশরের সমর্থন অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশ ও মিশরের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা ৭৯তম ইউএনজিএ চলাকালে তার মিশরীয় প্রতিপক্ষের সঙ্গে অনুষ্ঠিত ফলপ্রসূ বৈঠকের কথা স্মরণ করেন।
২০২৪ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীর আলোকে দ্বিপত্ষীয় সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে বৈঠকে সহযোগিতার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ