• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

জয়ের ধারায় ফিরলো বার্সালোনা,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে মোনাকোর কাছে হারের ঝাল যেন এবার ইয়ং বয়েজের ওপর মেটালো বার্সেলোনা। সুইস ক্লাবটিকে রীতিমত কাঁদিয়ে ছাড়লো তারা। পাঁচবারের চ্যাম্পিয়নরা গুনে গুনে দিলো পাঁচ গোল। গত মঙ্গলবার রাতে একতরফা ম্যাচে ইয়ং বয়েজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। রবার্ট লেওয়ানডস্কি করেন জোড়া গোল। ক্যাম্প ন্যুতে বার্সা শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে। ম্যাচের ৮ মিনিটের মাথায় লেওয়ানডস্কির গোলে এগিয়ে যায় তারা। ছোট ছোট পাসে দারুণভাবে আক্রমণ গড়ে তোলার পর লেওয়ানডস্কির কাছে বল বাড়ান রাফিনহা। আলতো টোকায় জালে বল ঢোকান পোলিশ ফরোয়ার্ড। ৩৪ মিনিটে রাফিনহা নিজেই পান গোল। বক্সের ভেতর পেদ্রির শট প্রতিহত হলেও ফিরতি শট জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা। ৩ মিনিটের ব্যবধানে লিড ৩-০ করে কাতালান ক্লাবটি। এবার ফ্রি-কিক থেকে হেডে গোল করেন ইনিগো মার্তিনেজ। বিরতির পরও আগ্রাসী ফুটবল খেলতে থাকে বার্সা। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি আদায় করে নেন লেওয়ানডস্কি। অসাধারণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই পোলিশ স্ট্রাইকার। এরপর ৮০ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়ায় বয়েজ। শেষ দিকে একটি গোল শোধের সুযোগ এসেছিল ইয়াং বয়েজের। তবে জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ