• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের দুর্গম বান্দরবানে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, গর্ভবতী ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ শুরু কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ

কলাপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৫১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

ইসলামী আন্দোলনের গনসমাবেশে কলাপাড়া শাখার সভাপতির বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কলাপড়া উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে কলাপড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ২৯ সেপ্টেম্বর হাত পাখার সমাবেশে সভাপতি মুফতি হাবিবুর রহমান মনগড়া কাল্পনিক এক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারন সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক ও সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী সহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, গত ২৯ সেপ্টেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, বাস স্ট্যান্ড,মোটরসাইকেলের স্ট্যান্ড ও পায়রা বন্দরসহ বিভিন্ন সেক্টর থেকে ১৪ কোটি টাকা চাঁদাবাজি করেছে বিএনপি। এছাড়া ছাড়া হাজী হুমায়ুন শিকদারের কথায় কলাপাড়া থানার ওসি নিরীহ মানুষকে হয়রানী করেছ এবং বিএনপি নেতাদের কথায় উপজেলা প্রশাসক উঠে বসে। ভবিষ্যতে এমনটা হলে তার লোকজন নিয়ে থানা ঘেরাউ করা হবে এবং গলা ধাক্কা দিয়ে প্রশাসনের কর্মকর্তাদের বের করে দেয়া হবে। তার এ বক্তব্য সম্পূর্ন মনগড়া, ভিত্তিহীন ও কাল্পনিক নাটক।
তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার সুনির্দিষ্ট তথ্য সহ আগামী ৭ দিনের মধ্যে সাংবাদিকদের মাধ্যমে দেশ ও জাতির কাছে তুলে ধরতে হবে। তাতে ব্যর্থ হলে মুফতি হাবিবুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে জানতে বাংলাদেশ ইসলামী আন্দোলন কলাপাড়া শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমরা কোন ফালতু কথা বলিনা। আমরা প্রমান সহ উপস্থিত হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ