Array মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি করবে বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি করবে বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা – Daily Crime Bangla
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি করবে বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৮৬ পঠিত
আপডেট: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

ঢাকা, ৩ অক্টোবর, ২০২৪ () : মালদ্বীপ ও কাতারের সঙ্গে সাজাপ্রাপ্ত নাগরিক বিনিময়ের লক্ষ্যে শিগগিরই একটি বন্দী প্রত্যর্পণ চুক্তি করবে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হলে আমরা দুই দেশে সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে পারব এবং তারা বাংলাদেশে তাদের সাজার মেয়াদ পূর্ণ করতে পারবে।
সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ ‘মালদ্বীপ সরকার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে বন্দী প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি’র খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে।
চুক্তিটি ১০ বছরের জন্য কার্যকর থাকবে এবং উভয় পক্ষ সম্মত হলে এটি আরো ১০ বছরের জন্য নবায়ন করা হতে পারে। চুক্তিটি কার্যকর হওয়ার পর উভয় দেশের সাজাপ্রাপ্ত নাগরিকরা তাদের নিজ নিজ দেশে তাদের সাজার মেয়াদ পূর্ণ করতে পারবে।
উপদেষ্টা পরিষদ ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং কাতার সরকারের মধ্যে সাজাপ্রাপ্ত বন্দী বিনিময় চুক্তি’র খসড়াও অনুমোদন করেছে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ