• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করা উচিত: ট্রাম্প,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৭৮ পঠিত
আপডেট: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার নর্থ ক্যারোলিনায় একটি নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

গত মঙ্গলবার ইসরায়েলের দিকে প্রায় ২০০ মিসাইল ছুড়েছে ইরান। এরপর থেকে ইরান-ইসরায়েলের সম্পর্কে নতুন করে চরম উত্তেজনা বিরাজ করছে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয়, প্রতিশোধ নিতে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করলে তিনি তাতে সমর্থন করবে কি না? এর জবাবে বাইডেন বলেন,‘না।’

এই বক্তব্য নিয়ে নির্বাচনী প্রচারে ট্রাম্প বলেন, ‘যখন তাকে ( বাইডেন) এই প্রশ্ন করা হলো, তার উত্তর হওয়া উচিত ছিল প্রথমে পরমাণু কর্মসূচিত হামলা করুন। বাকিটা পরে দেখা যাবে।’

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে খুব কমই মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কথা বলছেন। বিশ্লেষকরা বলছেন, আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি করাতে ওয়াশিংটনের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা থাকলেও ইতিবাচক কোনো ফলাফল এখনো দেখা যায়নি। বরং সংঘাত আরও বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ