• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে

জুলাই ফাউন্ডেশন প্রতি সপ্তাহে ২০০-৩০০ জনকে সহায়তা দেবে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব,,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৭২ পঠিত
আপডেট: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৪ : জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে  আহতদের মধ্য থেকে প্রতি সপ্তাহে ২০০ থেকে ৩০০ জনকে সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি প্রেস ব্রিফিংয়ে আজ তিনি বলেন, ‘আশা করি আন্দোলনে আহতদের মধ্য থেকে আমরা প্রতি সপ্তাহে ২০০ থেকে ৩০০ জনের পাশে দাঁড়াতে পারব।’
আলম বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা পেয়েছে এবং একটি কল্যাণ সংস্থা এতে এক কোটি টাকা অনুদান দিয়েছে।
তিনি বলেন, এর মধ্যে ৯১ জন আহত ও একজন শহিদের পরিবারকে প্রায় ৮৫ লাখ টাকা দেওয়া হয়েছে।
নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সমাজের বিত্তশালী ব্যক্তিদের এবং আর্থিকভাবে স্বচ্ছল বিভিন্ন  প্রতিষ্ঠানকে ফাউন্ডেশনে অনুদান দেওয়ার আহ্বান জানান প্রেস সেক্রেটারি।
গত ১৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা গ্রহণের মাধ্যমে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সহায়তার জন্য এই তহবিল ব্যয় করা হচ্ছে।
ছাত্র-গণঅভ্যুত্থানে ২০ হাজার মানুষ আহত এবং প্রায় ৮শ’ জন নিহত হয়।
ছাত্র-গণ-অভ্যুত্থানে শহিদদের পরিবার এবং আহতদের সহায়তা প্রদানের লক্ষ্যে গত ১২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার  জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।  ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে।
ফাউন্ডেশনের সাত সদস্যের কার্যনির্বাহী কমিটির অপরকর্মকর্তারা হলেন- কাজী ওয়াকার আহমদ (কোষাধ্যক্ষ), মো. নাহিদ ইসলাম (দপ্তর সম্পাদক) এবং আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, নুরজাহান বেগম ও শারমিন এস মুর্শিদ (কার্যনির্বাহী সদস্য)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ