• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

নড়াইলে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৪৪ পঠিত
আপডেট: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

নড়াইল, ৬ অক্টোবর, ২০২৪ ( জেলার লোহাগড়া উপজেলায়  গতরাতে  সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল
আরোহী মো: রিফাতুল ইসলাম  (৩৩) নামে এক শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছে। শনিবার রাত ৮টায়  লোহাগড়া উপজেলার লোহাগড়া-কালনা-ঢাকা মহাসড়কের কালনা মাদ্রাসার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। মৃত রিফাতুল লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামের মো: বিলায়েত শিকদারের ছেলে।তিনি গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।এ সময় মোটরসাইকেলে থাকা রিফাতুলের মামা উপজেলার দোয়া-মল্লিকপুর গ্রামের আজাদ শেখ (৫২) গুরুতর আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার গোপালগঞ্জে বিশ^ শিক্ষক দিবসের কর্মসূচি পালন শেষে রিফাতুল ইসলাম মোটরসাইকেল যোগে নিজ বাড়ি লোহাগড়ার দিকে আসছিলেন। পথিমধ্যে লোহাগড়া উপজেলার কালনা মাদ্রাসার সন্নিকটে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রিফাতুল ইসলাম ও তার মামা আজাদ শেখ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিফাদুলকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত আজাদ শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ