• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

নিজেকে ছাগলের সাথে তুলনা করলেন মাহি,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৩৮ পঠিত
আপডেট: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি। বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা। বন্ধু-বান্ধবীদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। শুধু তাই নয়, নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি। এদিকে সিনেমা ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন মাহিয়া মাহি। এরপর বিগত সরকারের সবুজ সংকেত পেলেও দর্শক ভোটে পড়ে রেড সিগন্যাল, অর্থাৎ বিপুল ভোটে পরাজিত হন। এরপর আবারও কাজে ফেরার ঘোষণা দেন। সিনেমা আর রাজনীতি নিয়ে ‘রাজনীতি’র মারপ্যাচে ব্যাপক সমালোচনার মুখেও পড়েন এই নায়িকা। কিছুদিন ফেসবুকে তেমন সরব দেখা না গেলেও ফের সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব হয়েছেন তিনি। প্রায় সময়ই নানা ইস্যুতে ফেসবুকে নানা পোস্ট দিয়ে থাকেন এই নায়িকা। কিছুদিন আগেও দুইটি নাচের ভিডিও দিয়ে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। এবার অগ্নিখ্যাত এই নায়িকা নিজেকে ছাগল বলে জাহির করলেন। গত শনিবার সামাজিক যোগাযোগ একটি স্ট্যাটাস দেন এই নায়িকা। যেখানে তিনি লিখেন, ফাইনালি আমি বুঝতে পারসি গাইস, আমি যে একটা ছাগল এবং এবার আমি মানুষ হব, ইনশাআল্লাহ। মাহিকে সবশেষ শাকিবের ‘রাজকুমার’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিংয়ে সময় দিচ্ছেন তিনি। কয়েক দিন পরপর ভিন্ন সাজে দেখা মেলে এই চিত্রনায়িকাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ