Array সাতক্ষীরা সীমান্তে নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে:বিজিবি,,,, দৈনিক ক্রাইম বাংলা সাতক্ষীরা সীমান্তে নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে:বিজিবি,,,, দৈনিক ক্রাইম বাংলা – Daily Crime Bangla
  • সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের দুর্গম বান্দরবানে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, গর্ভবতী ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ শুরু কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ

সাতক্ষীরা সীমান্তে নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে:বিজিবি,,,, দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৪৪ পঠিত
আপডেট: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জনমনে আস্থার সঞ্চার এবং উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধির উদ্দেশ্যে সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করছেন।

রোববার  (৬ অক্টোবর) তিনি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সীমান্তবর্তী কলারোয়া উপজেলার ঝিকরা হরিতলা ও ঝাউডাংগা পশ্চিমপাড়া পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মালম্বীসহ উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালীন ৩৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক বলেন, আগামী ০৮ থেকে ১৩ অক্টোবর  পর্যন্ত সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার সাতক্ষীরা সদর এবং কলারোয়া উপজেলায় প্রায় অর্ধশত পূজামন্ডপ রয়েছে। গত ০২ অক্টোবর হতে সাতক্ষীরা ব্যাটালিয়ন কর্তৃক ওই পূজা মন্ডপসমূহ এবং সীমান্তবর্তী এলাকায়  আইন-শৃঙ্খলা বজায় রাখা ও জনমনে আস্থা/মনোবল বৃদ্ধিকারী টহল পরিচালনা কার্যক্রম চলমান রয়েছে। সাম্প্রতিক সময়ে চলমান পরিস্থিতির আলোকে সাতক্ষীরা জেলার  সীমান্তবর্তী জনপদে শৃঙ্খলা ফিরিয়ে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি সীমান্ত ও সীমান্তের আশেপাশের জনপদে নিরাপত্তা জোরদার করেছে। সীমান্তে নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে সীমান্তে অবৈধ অনুপ্রবেশরোধে সার্বক্ষণিক বিজিবি টহল পরিচালনা করা হচ্ছে।

দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে মোবাইল ও স্ট্যাটিক টহল পরিচালনাসহ গোয়েন্দা নজরদারি ব্যাপকহারে বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে ও সীমান্তবর্তী এলাকায় জননিরাপত্তা হানিকর কর্মকা- প্রতিরোধে বিজিবির সহায়তার জন্য নিকটস্থ বিওপি/বেইজ ক্যাম্পের বিজিবি কমান্ডার ও ব্যাটালিয়নের সমন্বয়ে জরুরি হটলাইন সেবা চালু করা হয়েছে। বিজিবি টহল দল দিবারাত্রি সবসময় নিরাপত্তা নিশ্চিত করবে বলে সংশ্লিষ্ট সকলকে আশ্বস্ত করেন।

সনাতন ধর্মালম্বীসহ উপস্থিত সকলে বিজিবির উদ্যোগে এলাকায় জনসাধারণের মাঝে উৎসব উপলক্ষে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টিসহ আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে মর্মে বিজিবিকে ধন্যবাদ জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ