• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

ইনজুরিতে দল থেকে ছিটকে গেলেন দিবালা,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯১ পঠিত
আপডেট: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

বৈশ্বিক ফুটবলে চোটের মিছিল চলছেই। একের পর এক চোটে ছিটকে যাচ্ছেন তারকারা। সেই দল এবার ভারী করলেন পাওলো দিবালা। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচের জন্য দলে ডাক পেয়েছিলেন দিবালা। তবে মাঠে নামার আগেই ছিটকে যেতে হলো রোমা তারকাকে। দিবালার চোটের খবর যদিও আনুষ্ঠানিকভাবে আসেনি। তবে বিভিন্ন গণমাধ্যমের খবর, রোমার হয়ে অনুশীলনের সময় গত শনিবার পেশিতে চোট পেয়েছেন এই উইঙ্গার। দিবালার আগে চোটের কারণে ছিটকে গেছেন নিকোলাস গঞ্জালেস। এই দুইজনের বদলি হিসেবে এখনও কাউকে ডাকেনি আর্জেন্টিনা। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর, কেবল একজনকেই দলে নিতে পারে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা। আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার মাঠে খেলবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৮ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ১০ দলের তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলা ছয়ে, ৯ পয়েন্ট নিয়ে বলিভিয়া আটে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ