• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

গ্লোবাল সুপার লিগে বরিশালের পরিবর্তে খেলবে রংপুর,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সসহ ৫টি দেশের ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। পুরস্কার মুল্য রাখা হয়েছে ১ মিলিয়ন ডলার। পাঁচটি দেশের বিভিন্ন দল এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। যা এরই মধ্যে আইসিসি স্বীকৃতিও পেয়েছে। পাঁচটি দলের একটি হতে যাচ্ছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। বিসিবি বরিশালকে গ্লোবাল সুপার লিগ খেলার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তারা খেলতে চাইছে না। রানার্স-আপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স একেবারেই লাপাত্তা। এ কারণে বিপিএলের তৃতীয় দল রংপুর রাইডার্সকে খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। তারাই এই প্রস্তাব লুফে নিয়েছে। সবকিছু ঠিক থাকলে গায়ানায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে যাবে রংপুর। বিসিবির চতুর্থ বোর্ড সভা শেষে ফারুক আহমেদ বলেছেন, ‘আমাদের একটি দল ওয়েস্ট ইন্ডিজে খেলার প্রস্তাব পেয়েছে। টি-টোয়েন্টি গ্লোবাল লিগ, পাঁচটি দেশের অংশগ্রহণে হবে। পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আমাদেরকে প্রস্তাব দিয়েছিল। আমরা প্রথমে শেষ বছরের চ্যাম্পিন বরিশালকে প্রস্তাব দিয়েছিলাম। ওরা খেলবে না। এজন্য আমরা সেমিফাইনালের (তৃতীয়) দলকে প্রস্তাব দেই। তারা খেলতে যাবে সবকিছু ঠিক থাকে।’ এই টুর্নামেন্ট অনেকটাই চ্যাম্পিয়নস লিগের মতো। ২০১৪ সালে শেষবার ক্রিকেটে চ্যাম্পিয়নস লিগ হয়েছিল। এরপর টুর্নামেন্ট বন্ধ হয়ে যায়। ২০১৪ সালের আসরে অংশ নিয়েছিল ভারতের তিনটি দল, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দুটি করে ও নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের একটি করে। ওই আসরের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির চেন্নাই সুপার কিংস। এবার ভারতেরও এই প্রতিযোগিতায় খেলার কথা ছিল। কিন্তু তারা পিছু হটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ