• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কোটালীপাড়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৮০ পঠিত
আপডেট: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Oplus_131072

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ঐ ছাত্রীর বাবা মঙ্গলবার সন্ধ্যায় কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলাসূত্রে জানাগেছে, গত শুক্রবার (৪অক্টোবর) রাতে মাতৃহীন ওই স্কুল ছাত্রী ঘরে বসে বই পড়ছিল। এ সময় তার বাবা পারিবারিক কাছে বাহিরে থাকায় শিশুটিকে ঘরে একা পেয়ে পাশ্ববর্তী বাড়ির ইজিবাইক চালক মনোতোষ মধু (২৪) তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
ধর্ষক মনোতোষ মধু উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামের মনোরঞ্জন মধুর ছেলে।
অপরদিকে ধর্ষণের শিকার স্কুলছাত্রী পাখরপাড় গ্রামের একটি মিশনারী স্কুলের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করছে।
এ ঘটনায় ওই স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন গত রোববার  (৬অক্টোবর) তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। এখানের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। বর্তমানে ওই শিশুটি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওই স্কুলছাত্রীর বাবা বলেন, এ ঘটনার পর এলাকার প্রভাবশালীদের দিয়ে আমাদেরকে হুমকি দেওয়ায় মামলা করতে দেরি হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গাঁ-ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ